নিজস্ব প্রতিবেদক অফিসঃ
নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিমনগর গ্রামের লোকমান মিয়ার বাড়িতে ভাড়াটিয়ার ছুরিঘাতে ভাড়াটিয়া খুনের ঘটনা ঘটেছে। নিহত ফেরদৌস পটুয়াখালী জেলার শুভডুগী গ্রামের আব্দুল মিয়ার ছেলে।
রবিবার (২৪ মে) রাত ১টার সময় নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিমনগর গ্রামের লোকমান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ফেরদৌসকে খুন করে ঘাতক রাকিব ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
খুনি রাকিব শরিয়তপুর জেলার,পোপনচর গ্রামের গোসাইর হাট পালিয়ে গেছে। ভাড়াটিয়াদের কোন রকম ঠিকানা রাখেনি বাড়িওয়ালা লোকমান হোসেন। নিহত ফেরদৌস একজন গার্মেন্টস কর্মী ছিল বলে জানা গেছে।
ফতুল্লা মডেল থানার এসআই মামুন মিয়া জানান, নিহতের শরীরের পেটে বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছ। ঘটনার পর পর ঘাতক পালিয়ে গেছে। ঘটনার কারণ এখনো জানা যায়নি।
