দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ফরিদপুরের মধুখালীতে নিখোঁজের ২৪ ঘন্টা লাশ উদ্ধার

0 82

Get real time updates directly on you device, subscribe now.

এসএম আবুল বাশার ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে নিখোঁজের এক দিন পর দিপু বৈদ্য (১৭) নামের দশম শ্রেণির এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার আড়পাড়া ইউনিয়নের গড়িয়াদহ গ্রামের একটি ডোবা থেকে দিপু বৈদ্যর লাশ উদ্ধার করা হয়।

দিপু স্থানীয় আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে ওই ইউনিয়নের গড়িয়াদহ গ্রামের অমৃত বৈদ্য’র ছেলে।

- Advertisement -

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার বেলা ১২টার পর থেকে দিপুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুঁজেও তার কোনো সন্ধান পাননি।

আড়পাড়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য নরেন্দ্র নাথ সরকার জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ওই ছাত্রের প্রতিবেশী এক নারী ডোবার মধ্যে লাশ দেখতে পেয়ে তাকে জানালে সে পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

মধুখালী থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না অন্য কিছু সেটা খতিয়ে দেখা হচ্ছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, মৃত্যুর ঘটনাটি প্রেমঘটিত কারণে হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দ্রুতই আসল ঘটনা জানা যাবে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More