দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে

0 61

Get real time updates directly on you device, subscribe now.

জাগো বাংলাদেশ ডেস্ক

রাজধানী সুপার মার্কেটে’ আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের প্রায় পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। আজ বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসেছে বলে ঢাকা ফায়ার সার্ভিস বিভাগের উপপরিচালক দেবাশীষ বর্ধন তথ্যটি নিশ্চিত করেছেন।

- Advertisement -

জানা যায়, এদিন বিকাল সোয়া ৫টার দিকে ‘রাজধানী সুপার মার্কেটে’ আগুন লাগে। মার্কেটের দোকানিদের মুঠোফোনের খবরে ফায়ার স্টেশনের ২৫টি ইউনিট আগুন লাগার ঘটনার প্রায় ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে আসেন। সকল ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেন।

এ বিষয়ে দেবাশীষ বর্ধন বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে।ধারণা করা হচ্ছে, মার্কেটের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ মার্কেটে বেশিরভাগ দোকান কাপড় ও প্লাস্টিক সামগ্রীর। আগুনে অনেকগুলো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ কমও নয়, তবে এ মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব না। তবে কোথা থেকে আগুনের সূত্রপাত তা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না।

রাজধানী সুপার মার্কেটের ব্যবসায়ীদের কয়েকজন জানান, মার্কেটের নিচতলায় ছোট-বড় প্রায় দেড় ১২০০ থেকে ১৫০০ দোকান রয়েছে। ২য় তলায় অনেক দোকান রয়েছে। ২য় তলা থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More