দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ফেনীতে শিশু ধর্ষণের অভিযোগে আইয়ুব আলী গ্রেফতার

0 49

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিনিধি

স্থানীয়রা আইয়ুব আলী নামের (৫৫) বছরের এক বৃদ্ধকে পুলিশ হাতে তোলে দিয়েছে। আইয়ূব ফেনীর সোনাগাজীতে ছয় বছরের শিশু ধর্ষণের অভিযোগে উঠেছে। অভিযুক্ত আইয়ুব আলী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর এলাকার বাসিন্দা।

- Advertisement -

আজ (২৯ সেপ্টেম্বর) রোববার সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে শিশুটি গোসল করতে পুকুর ঘাটে যায়। মুখ চেপে ধরে পুকুর ঘাট থেকে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের শিকার ওই শিশু স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় তিনি জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর আগে শনিবার দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More