বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
জাগো বাংলাদেশ ডেস্কঃ
সামাজিক দূরত্ব বজায়, নির্বাহী আদেশ পালন ও বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। শনিবার সকালে ও বিকালে জেলার বিভিন্ন উপজেলায় এ আদালত পরিচালনা করা হয়।
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন নির্দেশনা অনুযায়ী দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি সাথে ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা পুলিশ।
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন জানান, জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত আছে ও থাকবে।
