
মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
১৮ই অক্টোবর রাজধানীর নয়া পল্টনে ০১ দফা দাবী আদায়ের লক্ষে প্রতিবাদ সভা ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে প্রায় ২০ হাজার নেতা কর্মী নিয়ে উপস্থিত হন রুপগঞ্জের গণমানুষের নেতা ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। স্লোগানে স্লোগানে সমাবেশ স্থলে পৌছায় দিপু ভূঁইয়া ও তার সমর্থকেরা।
মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু জানান- আজকের সমাবেশের এই লক্ষ লক্ষ জনতার উপস্থিতি প্রমান করে বর্তমান অবৈধ সরকারের প্রতি এদেশের কোন মানুষের আন্থা নেই, এই সরকার একটা জুলুমবাজ, মামলাবাজ ও হামলাবাজ সরকার, আজকের জনসভাকে পন্ড করার জন্য সারাদেশের মতো গতকাল রূপগঞ্জেও ব্যাপক গ্রেফতার করেছে আওয়ামী পুলিশ, আমাদের অনেক নেতা কর্মীকে মামলা হামলা করে হয়রানী করা হচ্ছে, সমাবেশে আসার পথে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে হয়রানী ও গ্রেফতার করা হয়েছে অনেক নেতা কর্মীকে।
দিপু ভূঁইয়া আরো বলেন- এই অবৈধ সরকার যতই হামলা-মামলা দিবে জনগন ততই এই অবৈধ সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবে, হামলা মামলা করে গনতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনকে বন্ধ করা যাবে না, অতীতেও আমরা রূপগঞ্জবাসী দলের নির্দেশনা মেনে রাজপথের প্রতিটি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি, বর্তমানেও করছি এবং ভবিষ্যতেও আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান যে নির্দেশনা দিবে আমরা রাজপথে থেকে তা পালন করবো ইনশাআল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক- গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহফুজুর রহমান হুমায়ুন, সদস্য সচিব- বাছির উদ্দিন বাচ্চু সহ উপজেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলে নেতৃবৃন্দ।
