দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

বিরামপুরে সমাজসেবক আব্দুল মালেক মন্ডলের ইফতার

0 22

Get real time updates directly on you device, subscribe now.

মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ 

দিনাজপুরের বিরামপুর উপজেলার বিশিষ্ট সমাজসেবক ও দিওড় ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মালেক মন্ডল সোমবার (১০ মে) বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সংবাদ কর্মীদের সৌজন্যে দিওড় ইউনিয়নের বৈদাহার গ্রামে তাঁর বাসভবনে ইফতারের আয়োজন করেন।

- Advertisement -

এতে বিরামপুর প্রেসক্লাব এর সভাপতি শাহিনুর আলম, সিনিয়র সহ-সভাপতি ডাঃ নূরল হক, সাধারণ সম্পাদক মশিহুর রহমান সহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। ইফতার ও নামাজ শেষে সমাজসেবক আব্দুল মালেক মন্ডল উপস্থিত সাংবাদিকদের ঈদুল ফিতর উপলক্ষে পাঞ্জাবী উপহার দেন।

 এসময় সমাজসেবক আব্দুল মালেক মন্ডল বলেন, দীর্ঘদিন থেকে দিওড় ইউনিয়নের জনগণের সুখে-দুখে পাশে থেকে কাজ করে যাচ্ছি। গত বছর কোভিড-১৯ করোনা ভাইরাসের শুরু থেকে অদ‍্যবধি গরীব- দুখী মানুষকে নিজস্ব অর্থায়নে যথাসাধ‍্য সহযোগিতা করে চলেছি। রমজানের শুরু থেকে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করছি।

করোনা ভাইরাস প্রতিরোধে বিনামুল্যে নিয়মিত মাস্ক বিতরণ কার্যক্রম অব‍্যাহত রয়েছে। আসন্ন দিওড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে স্থানীয় সাংবাদিকদের জন‍্য কিছু উন্নয়ন করার ইচ্ছে রয়েছে বলেও জানান তিনি। 

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More