
রোববার বেলা ১২টার দিকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। রোববার বাদ ফজর ভারতের মাওলানা করবেন ভারতের মাওলানা মুরসালিনের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ^ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ দিনের কার্যক্রম। তার বয়ান অনুবাদ করছেন বাংলাদেশের মাওলানা মাওলানা আশরাফুল। বয়ানের পর নাস্তার বিরতি দিয়ে নয়টা থেকে মাওলানা মোশাররফ তালিমের বয়ান করবেন। সাড়ে নয়টা থেকে হেদায়েতের কথা শুরু হবে।
শেষ দিনও গভীর মনোযোগ দিয়ে মুসুল্ললীরা মুরুব্বীদের বয়ান শুনছেন। পুরো টঙ্গী এলাকা যেন এখন ধর্মীয় নগরীতে পরিণত হয়েছে। কুয়াশা-শীতকে উপেক্ষা করে রোববারও মুসুল্লীদের দলে দলে তুরাগতীরের ইজতেমা ময়দানে আসতে দেখা গেছে। রোববার আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মুসুল্লীদের এ আগমন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইজতেমা কর্তৃপক্ষ।
রোববার বেলা ১২টায় আখেরী মোনাজাত:
তাবলীগ জামাতের কাকরাইলের সূরা সদস্য এবং সা’দপন্থীদের বাংলাদেশের মূল দায়িত্বপালনকারী সৈয়দ ওয়াসিফুল ইসলাম জানান, রোববার সকাল সাড়ে৯ টার দিকে শুরু হবে হেদায়তী বয়ান। এরপর বেলা ১২টার দিকে এবারের বিশ^ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। হেদায়তী বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলভী, তার বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসিম । আখেরি মোনাজাতও পরিচালনা করবেন মাওলানা সা’দ সাহেবের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন কান্ধলভী। এদিন বাদ ফজর বয়ান করবেন ভারতের মাওলানা মুরসালিন।
৭ সহস্রাধিক বিদেশী মুসুল্লী ইজতেমাস্থলে: বিশ^ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ আবু সায়েম বলেন, রোববার সকাল পর্যন্ত আবর, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানী, মালয়েশিয়া, ফিলিপিনসহ ৬২ টি বিভিন্ন দেশ থেকে ৭ হাজার ৯২১জন বিদেশী মুসুল্লী বিশ^ইজতেমায় যোগ দিয়েছেন। এ আগমন আখেরি মোনাজাতের আগ পর্যন্ত অব্যাহত থাকবে বলেন তিনি।
আখেরি মোনাজাতের জন্য গাজীপুরে বন্ধ থাকবে যে সড়ক
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে লাখ লাখ মানুষের সমাগম হবে ইজতেমায়। তাই শনিবার (২১ জানুয়ারি) মধ্যরাত থেকে তিনটি সড়ক ও মহাসড়ক বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম।
কমিশনার বলেন, রোববার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাতের প্রথম পর্বে যানবাহন চলাচলে আমরা যা করেছি দ্বিতীয় পর্বেও সেই সিদ্ধান্ত নিয়েছি। টঙ্গী থেকে ভোগড়া পর্যন্ত এবং কামারপাড়া ব্রিজ থেকে মুন্ন গেট পর্যন্ত সড়কগুলো বন্ধ রয়েছে। সেক্ষেত্রে আমরা ডাইভারসন দিয়ে দেয়া হয়েছে। ভোগড়া থেকে তিনশ পর্যন্ত সড়কে ঢাকাগামী ও ময়মনসিংহগামী গাড়ি গুলো চলাচল করতে দেয়া হয়েছে। এছাড়া সরকার পক্ষ থেকে রেল মন্ত্রণালয় টঙ্গী থেকে বিভিন্ন সড়কে ইজতেমা উপলক্ষ্যে বিশেষ ট্রেনের সুযোগ রেখেছে। তবে ইজতেমা এলাকায় ওইসব সড়কে সীমিত সংখ্যক যাত্রী ও কাঁচামাল বাহী যান চলাচল করতে দেখা গেছে।
বিশ্ব ইজতেমায় আরো এক মুসল্লির মৃত্যু
শনিবার রাতে আরও পার্থক্য জনিত রোগে ভুগে এক মুসুল্লির মৃত্যু হয়েছে। নিহত আবু তাহের (৬৫), কিশোরগঞ্জের সৈয়দ আলীর ছেলে। বিশ্ব ইজতেমার সমন্বয়কারী আবু সায়েম জানান, এ নিয়ে গত তিনদিনে টঙ্গীর বিশ্বইজতেমা ময়দানে ছয় মুসুল্লী মারা গেছেন। অন্যদের মধ্যে শুক্রবার রাতে ঢাকার কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় বাসিন্দা আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান (৪৫), এবং রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী মোঃ বোরহান (৪৮)। এরআগে শুক্রবারে সন্ধ্যায় গাইবান্ধার শুকুর মন্ডলের ছেলে আব্দুল হামিদ মন্ডল (৫৫) ও ঢাকার সাভারের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম (৫৪) এবং বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ইজতেমা ময়দানে বরগুনার আব্দুল আলীর ছেলে মফিজুল ইসলাম (৭৫) বার্ধক্যজনিত রোগে ভুগে মারা গেছেন।
