দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

মুন্সীগঞ্জে ডাকাতি মামলার আসামী গ্রেফতার

0 67

Get real time updates directly on you device, subscribe now.

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অভিযান চালিয়ে আফসার (৪৫) নামের ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলার বালাশুর এলাকা অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত আসামী আফসার উপজেলার উত্তর কামারগাঁও গ্রামের আ. রশিদের ছেলে ।
র‌্যাবের এক প্রেস রিলিজে জানাযায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১ এর কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আফসারকে গ্রেফতার করা হয়েছে । পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More