দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

মুন্সীগঞ্জে দুই মোটরসাইকেল আরোহী নিহত

0 74

Get real time updates directly on you device, subscribe now.

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মিরাজ ও জাকির নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার আলিপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ইছাপুরা গ্রামের আব্দুল মান্নানের ছেলে মিরাজ (১৮) ও একই গ্রামের মোস্তাফার ছেলে জাকির হোসেন (২৫)।

- Advertisement -

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন খান জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে মহাসড়কে ছিটকে পড়ে। এসময় মোটরসাইকেল চালক জাকির হোসেন ঘটনাস্থলেই মারা যান। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মিরাজ মারা যান। বর্তমানে মোটরসাইকেলটি ভবেরচর হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More