মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পৈতিক সম্পত্তি জবর দখলে বাধা দেওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় নারীসহ ১০ জন আহত হয়েছে । পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার দিঘারপাড় ইউনিয়নের মূলচর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এতে ইউসুফ মুন্সী (৬৫), বাদশা মুন্সী (৪০), সাজেদা বেগম (৫০), নাছিমা বেগম (৪০), রশিদ মুন্সী (৪২), শিল্পি বেগম (৩৫) সহ ১০ জন আহত হয়।
জানাগেছে, ইউসুফ মুন্সীর পৈতিক সম্পত্তি শুক্রবার দুপুরে সন্ত্রাসীবাহিনী নিয়ে জোড় করে দখল করতে যায় প্রতিবেশী মামুন বেপারি গংরা । এ সময় ইউসুফ মুন্সী জমি দখলে বাধা প্রদান করলে মামুন বেপারি নেতৃত্বে নূরউদ্দিন খলিফা, এনামুল বেপারি, গিয়াসউদ্দিন খলিফা , বাহউদ্দিন খলিফা, মহিউদ্দিন খলিফা সহ ১০ থেকে ১২ জনের একটি সন্ত্রাসী গ্রুপ তাদের উপর হামলা চালায়।

এ ঘটনায় গুরুতর আহত ইউসুফ মুন্সী, বাদশা মুন্সী, সাজেদা বেগম, নাছিমা বেগমকে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্র হাসপাতাল এবং বাকিদের দিঘিরপাড় স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, মামুন বেপারী ও নূরউদ্দিন খলিফা গংরা এলাকার চিহ্নিত মাদক ব্যবাসায়ী এবং বিভিন্ন অপকর্মের সাথে জড়িত । মামুন বেপারী গংদের বিরুদ্ধে অন্যের জমি দখল করে মাদকের আঁকড়া তৈরি করে মাদক বিক্রি করার একাধিক অভিযোগ রয়েছে । এছাড়াও মামুন বেপারী এবং নুরুউদ্দিন খলিফার নামে একাধিক মাদক মামলা রয়েছে ।
ওই হামলার ঘটনায় ইউসুফ মুন্সী বাদী হয়ে দিঘীরপাড় তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেছে।
এ ব্যাপারে দিঘিরপার তদন্ত কেন্দ্রের ইনচার্জ জিল্লুর রহমান বলেন, জমি নিয়ে দু-গ্রুপ বিবাদে লিপ্ত হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এ কর্মকর্তা আরো জানায়, মামুন এর নামে মাদক মামলা রয়েছে।
