সোনারগাঁও প্রতিনিধি
যৌতুকের টাকা না পেয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মহজমপুর কাজীপাড়া এলাকায় এক গৃহবধূকে পিটিয়ে আহত করেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। এ ঘটনায় ওই গৃহবধু বৃহস্পতিবার রাতে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর কাজীপাড়া গ্রামের আব্দুল করিম মিয়ার সঙ্গে পাশ্ববতী নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের আব্দুল মহিদ মিয়ার মেয়ে সুমি আক্তারের ৭ বছর আগে বিয়ে হয়। বিয়ের সময় সুমি আক্তারের পরিবার নজরুল ইসলামের পরিবারকে একলাখ টাকা যৌতুক দেয়। তাদের সংসারে ৫ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। নজরুল ইসলাম তার স্ত্রী সুমি আক্তারকে আবারো তার বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন।
এ বিষয়ে কয়েক দফা বিচার শালিস হওয়ার পরগত বুধবার আবারো যৌতুকের টাকার জন্য গৃহবধু সুমি আক্তারকে চাপ দেন। গৃহবধু টাকা এনে দিতে অস্বীকৃতি জানালে তার স্বামী নজরুল ইসলাম, দুই দেবর শহীদুল ইসলাম ও আমিরুল ইসলাম, শ্বশুর আব্দুল করিম তাকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে গৃহবধুর লোকজন খবর পেয়ে তাকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় গৃহবধু সুমি আক্তার বাদি হয়ে তার স্বামী, দুই দেবর ও শ্বশুরকে আসামি করে সোনারগাঁও থানায় একটি মামলা করেন।
গৃহবধু সুমি আক্তার জানান, যৌতুকের টাকার জন্যই তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন তাকে পিটিয়ে আহত করে। অপর দিকে গৃহবধুর স্বামী নজরুল ইসলাম জানান, যৌতুকের টাকার জন্য নয়। সামান্য কথাকাটাকাটি হয়েছে।
সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান জানান, এ বিষয়ে থানায় মামলা নেওয়া হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Get real time updates directly on you device, subscribe now.
পূর্ববর্তী লিখা
পরবর্তী লিখা
- Facebook Comments
- Disqus Comments