রূপগঞ্জে কাস্টম অফিসার পরিচয় দিয়ে ডাকাতি
নিজস্ব প্রতিরেবদক, অফিসঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার দক্ষিণ বাসাবো এলাকায় রিমসো ব্যাটারি ফ্যাক্টরিতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক জানান, কাস্টম অফিসার পরিচয় দিয়ে ঈদের দিন বিকেল বেশ কয়েকজন ফ্যাক্টরিতে ডুকেন। আনুমানিক বিকাল ৫টার দিকে তারা ভিতরে ডুকেন।
এ ঘটনায় ফ্যাক্টরিরি একজন সিকিউরিটি বলেন, বিকাল থেকে আনুমানিক রাত সাড়ে ৯টা পর্যন্ত ডাকাতের দল আমাকেসহ মিলের সিকিউরিটি দের অস্ত্রের মুখে জিম্মি করেন। এসময় ডাকাত দলের সদস্য হবে আনুমানিক ৩০ থেকে ৩৫ জন।

এ ঘটনায় কি ধরনের ক্ষতি সাধন হয়েছে জানতে চাইলে প্রতিষ্ঠানের মালিক পক্ষ দাবি করেন, ভেতর থেকে ৬৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ৬৬৪ পিস রিমসো ব্যাটারি নিয়ে যায় এ সময় বিভিন্ন শ্রমিক-কর্মচারীদের ১৪ টি দামি মোবাইল সেট মোবাইল সেট ছিনিয়ে নেয়। ফ্যাক্টরিতে ফ্যাক্টরি সিসি ক্যামেরার সিপি সহ আরো কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে।
এ ঘটনায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানায় ডাকাতি মামলা হয়েছে। আমরা ঘটনার সাথে জড়িতদের ধরার জন্য চেষ্টা চালাচ্ছি।
