নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নে করোনা ভাইরাস কোভিট-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উপজেলা প্রশাসন গত ১১ জুন রাত ১২টা থেকে ২১ দিনের জন্য উইনিয়নকে লকডাউন ঘোষণা দেন। ওইদিন আনুষ্ঠানিক ঘোষণার অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন।
আজ ১৩ জুন ঘোষিত লকডাউনের ২য় দিন চলছে। প্রথম দিনে একাধিক দোকানীদেরকে দোকান খোলা রাখার অপরাধে জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে লকডাউন করার সংবাদ এলাকায় ছড়িয়ে পরলে স্থানীয় লোকজনের মধ্যে অবাধে চলাচলের একটা পরিবর্তন চলে আসে।

লকডাউন ইউনিয়নের পিতলগঞ্জ এলাকার মনিরুজ্জামান মনির ভূইয়া “পিতলগঞ্জ বহুমুখী মৎস খামার” উদ্বোধন করেন আজ ১৩ জুন বিকালে স্থানীয় লোকজন দিয়ে। উপস্থিত এলাকাবাসীর অনেকের মুখে ছিলনা মাস্ক। কেউ মানেনি সামাজিক দূরত্ব। প্রশাসনের উর্ধতন র্কমর্কতাদের ঘোষিত লকডাউন এলাকায় ২য় দিনের বিকালে অর্ধশত এলাকাবাসী নিয়ে মাছের খামার উদ্বোধন এলাকায় বেশ অতংক ছড়িয়েছে।
স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, মনিরুজ্জামান মনির ভূইয়া এক সময় ছাত্রলীগের বড় নেতা ছিল। আমাদের এলাকায় অনেক লোক তার কথায় চলাচল করে। আমরা ঘরেতে বাহিরে যাইতে এখন ভয় পাই। মনির ভাইদের ক্ষমতা বেশি তাই লকডাউন চললেই কি না চলেই কি?
এ বিষয়ে মনিরুজ্জামান মনিরের সাথে যোগাযোগ করার চেষ্ঠা করা হয়েছে। পিতলগঞ্জ তার অফিসে তালা ঝুলছে। তাকে না পাওয়ায় তার বক্তব্য দেয়া যায়নি।
