দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

লায়ন মোজাম্মেল হক ভূঁইয়া ফাউন্ডেশনের অর্থায়নে,ঈদ সামগ্রী উপহার

0 242

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদক, অফিসঃ

সমাজে যাদের কিছু করার আছে বলে মনে করেন, তারা বসেনেই। ত্রাণ ও দান কেউ প্রচারমুখী, কেউ প্রচারবিমুখী। সামাজিক কার্যক্রম করতে করতে অনেকেই সরকারের তালিকাভূক্ত সমাজসেবক হয়েছেন। কিছু মানুষের পিছু নিয়ে থাকেন বিভিন্ন শ্রেনী পেষার লোকজন। এতে ওই ব্যক্তিটির লাভ-ক্ষতি কি হবে তার হিসাব কষেনা। ছাত্র জীবন শেষে শিক্ষকতার পেশায় নিয়োজিত। অঢেল ধন সম্পদের মধ্যে বেড়ে উঠা মানুষের জীবন সমাজের ছিন্নমুল ও অসহায় মানুষের জন্য কাদে তার এক উজ্জল দৃষ্টান্ত মোঃ মোজ্জাম্মেল হক ভূইয়া।

মোজ্জাম্মেল হক ভূইয়ার সংক্ষিপ্ত পরিচয়টা তুলে ধরা হলো। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার শেষ অংশে বা শুরুর অংশে বাড়ি। যতদূর জানা গেছে, তিনি ছাত্র জীবন থেকে সামাজিক কাজের সাথে জড়িত থাকতেন। অঢেল সম্পদের মালিক হয়েও সাধারনভাবে চলাফেরা করতেন সমাজের সাধারন মানুষদের সাথে। তিনি বাংলাদেশ সরকারের তালিকা ভূক্ত সমাজ সেবক হয়েছেন। বাংলাদেশে আলোড়ন করা একটি কাজ হলো দেশের জেল খানায় লাইব্রেরী ও বৃক্ষরোপন। এছাড়া দেশের বিভিন্নস্থানে যাত্রী ছাউনী স্থাপন।

- Advertisement -

মহামারি করোনা দূর্যোগের কারণে, স্বদেশ কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে, লায়ন মোঃ মোজাম্মেল হক ভূঁইয়া ফাউন্ডেশনের অর্থায়নে, সংগঠনের সদস্যভুক্ত রূপগঞ্জ, সোনারগাঁ ও আড়াইহাজার উপজেলার কিন্ডারগার্টেন স্কুলসমূহের মাঝে ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছেন।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়ায় লায়ন মোঃ মোজাম্মেল হক ভূঁইয়া কারিগরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষা ও অর্থসচিব জনাব মোঃ মাহবুবুর রহমান রশিদ, মহাসচিব মোঃ তাইজুদ্দিন শিকদার সহ স্বদেশ কিন্ডাঃ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর কার্যকরিপরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More