দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

সব অন্যায়কারী ও দুর্নীতিবাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে – দীপু মনি

0 135

Get real time updates directly on you device, subscribe now.

মঙ্গলবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মঞ্চে আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উৎসবের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন ।

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‍‌‍‍‍‌‌‘পদক্ষেপ বাংলাদেশ’–এর চাঁদপুর জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, অন্যায়কারী ও দুর্নীতিবাজদের সঙ্গে রক্তের সম্পর্ক হোক, আর বন্ধুত্বের সম্পর্ক হোক, শেখ হাসিনা সরকার তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। সব অন্যায়কারী ও দুর্নীতিবাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সরকার সব সময়ই যেকোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে সক্রিয় ছিল। তারই আলোকে দেশের উন্নয়নের লক্ষ্যে দেশে শুদ্ধি অভিযান চলছে। দলমত-নির্বিশেষে এই শুদ্ধি অভিযান সারা দেশে অব্যাহত থাকবে।

শিক্ষামন্ত্রী দীপু মনি। ফাইল ছবি

- Advertisement -

অন্যায়কারী ও দুর্নীতিবাজদের সঙ্গে সরকার সম্পর্ক রাখবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। মঙ্গলবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মঞ্চে আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উৎসবের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‍‌‍‍‍‌‌‘পদক্ষেপ বাংলাদেশ’–এর চাঁদপুর জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, অন্যায়কারী ও দুর্নীতিবাজদের সঙ্গে রক্তের সম্পর্ক হোক, আর বন্ধুত্বের সম্পর্ক হোক, শেখ হাসিনা সরকার তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। সব অন্যায়কারী ও দুর্নীতিবাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সরকার সব সময়ই যেকোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে সক্রিয় ছিল। তারই আলোকে দেশের উন্নয়নের লক্ষ্যে দেশে শুদ্ধি অভিযান চলছে। দলমত-নির্বিশেষে এই শুদ্ধি অভিযান সারা দেশে অব্যাহত থাকবে।

কোনো দল দেখে শুদ্ধি অভিযান চালানো হয় না বলে উল্লেখ করে দীপু মনি বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ কোন দলের, তা শেখ হাসিনা দেখেন না। তিনি যেভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন, দেশের মানুষ তাঁকে সমর্থন দিয়ে যাচ্ছেন। ক্যাসিনো থেকে শুরু করে সব স্তরের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা রয়েছে। এতে কেউই ছাড় পাবে না। এই শুদ্ধি অভিযান শুধু ঢাকা শহরে নয়, চাঁদপুরসহ সারা দেশেই অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী চাঁদপুর জেলা আওয়ামী লীগের নতুন কার্যালয় ভবন উদ্বোধন করেন। ‘পদক্ষেপ বাংলাদেশ’ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুক্তা পীযুষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন চাঁদপুর জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নইম দুলাল পাটোয়ারী প্রমুখ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More