আকাশ সমান মন নিয়ে
জিজ্ঞেস করি তাঁকে
সৃষ্টি তোমার ধ্বংস হচ্ছে
মরছে মানুষ ঝাঁকে ।
উত্তর আসেনা কষ্ট আমার
প্রভু! তুমি কার ?
নিশিক্ষণে যে সাধন করে
বিধাতার জবাব তাঁর ।
গভীর রাতে পাখি ডেকে
প্রভুর জিকির কয়
সঠিক সত্য প্রকাশ হলো
এখানে প্রভু! রয় ।
গগন ডাকে রবের নামে
মানুষ সবাই নয়
তোমার দেখা কোথায় পাবো
ওগো সৃষ্টির দয়াময় ।
পাহাড় ডাকে ঝর্ণার জলে
সাগরের তরঙ্গ কয়
সৃষ্টির সেরা শুনো সবে
ঈমানে আছে ক্ষয় ।
সব রেখে গেলাম শেষে
দয়াল আল্লার ঘরে
উত্তর দেখি মনে আসে ।
কবি ও সাহিত্যিক এস আলম।
