সোনারগাঁয়ে আধুনিক প্রযুক্তির ও মাঠ দিবস অনুষ্ঠিত
সোনারগাঁ প্রতিনিধি,নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা কৃষি অফিস, বারদী ইউনিয়নের মছলন্দপুর গ্রামে বোরো ধানের মাঠ দিবসের আয়োজন করেন। আজ (৪জুন) বিকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন, প্রকল্প পরিচালক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপপরিচালক ডিএই,নারায়ণগঞ্জ মো, ইসাহাকজেলা প্রশিক্ষণ অফিসার ড. মোঃ গোলাম মোস্তফা, অতিরিক্ত উপপরিচালক ডিএই মোঃ সিরাজ উদ্দিন হোসেন, উপজেলা কৃষি অফিসার মনিরা আক্তারসহ রুপালী খাতুন,কৃষি সম্প্রসারন অফিসার, মোঃ মোশাররফ হোসেন,উপসহকারী কৃষি অফিসারসহ অন্যান্য উপসহকারী কৃষি অফিসারবৃন্দ ও কৃষকবৃন্দ।
উক্ত গ্রামে ধান বীজ উৎপাদনের লক্ষ্যে ৫ একর জমিতে ব্রিধান ৫৮ চাষ করা হয় । ব্রধান ৫৮ এর চাষাবাদ ও বীজ সংরক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করেন। এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হলো গুনগতমান সম্পন্ন বীজ উৎপাদন করা ও সংরক্ষণ করা এবং উৎপাদিত বীজ থেকে কৃষকরা যাতে স্থানীয়ভাবে তাদের বীজের চাহিদা মেটাতে পারে।
