সোনারগাঁয়ে চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ শাড়ি ও লুঙ্গি বিতরণ
নজরুল ইসলাম শুভ, সোনারগাঁও :নারায়ণগঞ্জের
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করছেন।
সনমান্দি ইউনিয়নের ৬,৭,৮ ও ৯ নং ওয়ার্ডসহ বিভিন্ন গ্রামে নারী ও পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। সোমবার (১০ মে) সকালে সনমান্দি বঙ্গবন্ধু লাইব্রেরি পাশে বালুর মাঠে বিতরণ করেন।
সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ বলেন, করোনা প্রাদুর্ভাবে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাছাড়া সামনে ঈদ। করোনা মোকাবেলায় কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছি। ঈদ সকলেই এক সঙ্গে উপভোগ করতে তাদের মধ্যে লুঙ্গি ও শাড়ি বিতরণ করেছি।
