লাল শাড়িতে দেখে তোমায়
নেই যে মোর হুশ।
বেহেশতের হুর যেন তুমি
তোমার জন্য হয়েছি বেহুশ।
সারাদিন ভেবে তোমায়
ঘুমাতে যাই রাতে,
চোখে আমার ঘুম আসে না
তোমার ছবি ভাসে।
একটুখানি চ্যাটিং করে
দেখলাম তুমি নেই।
কেমন করে রাত যে কাটে
বুকে ভালোবাসার ঢেউ।
ভুল হয়তো ভাবতে পারো
ভাবতে পারো অন্য রকম কিছু,
হাজারটা দোষ করলেও তুমি
ছাড়বো না তোমার পিছু।
তোমার ছবি দেখলে আমার
কেমন জানি লাগে,
এত বছর ধরে যা লাগেনি আগে।
চোখ মুখ সবই তোমার
লাগে খুবই ভালো,
আজ থেকে তুমি মোর
হৃদয়ের আলো।
আমার বুকে, তুমি আছ
তোমার বুকে আমি।
কোন কিছু নিয়ে মোরা
করবো না পাগলামি।
তোমার ডাকে সাড়া দিয়ে
আসতে আমি পারি,
সারাটি রাত রাখবে বুকে
ধরবে না’কো আড়ি।
তোমার বুকে ঘুমিয়ে যাব
তুমি আমায় করবে আলিঙ্গন,
কাম সাগরের ডাকে মোদের
হবে যে মিলন।
কবি, লেখক ও সাংবাদিক মোয়াজ্জেম বিন আউয়াল।
