দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

৮ থানায় ওসি পদে রদ-বদল

0 122

Get real time updates directly on you device, subscribe now.

ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ৮ থানায় ওসি পদে বদলী করা হয়েছে।

- Advertisement -

আজ ১ অক্টোবর, ২০১৯ ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের এক কার্যালয় আদেশে ভাটারা থানার অফিসার ইনচার্জ নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোঃ আবু বকর সিদ্দিক পিপিএম কে পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ, কলাবাগান থানার অফিসার ইনচার্জ নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াসির আরাফাত খানকে মতিঝিল থানার অফিসার ইনচার্জ, খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোঃ মোস্তাজিরুর রহমানকে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ, শ্যামপুর থানার অফিসার ইনচার্জ নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোঃ মিজানুর রহমানকে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ, উত্তরা-পূর্ব থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক(তদন্ত) পরিতোষ চন্দ্রকে কলাবাগান থানার অফিসার ইনচার্জ, বিমানবন্দর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোক্তারুজ্জামানকে ভাটারা থানার অফিসার ইনচার্জ, সবুজবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মফিজুল আলমকে শ্যামপুর থানার অফিসার ইনচার্জ, বনানী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ বোরহান উদ্দিনকে খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলী করা হয়েছে।

একই আদেশে মতিঝিল থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুককে গোয়েন্দা উত্তর বিভাগ, মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ দাদন ফকির পিপিএম কে গোয়েন্দা দক্ষিণ ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ সাহিদুর রহমানকে গোয়েন্দা পশ্চিম বিভাগে বদলী করা হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More