দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

আম্ফানের তাণ্ডব

0 44

Get real time updates directly on you device, subscribe now.

আম্ফান এসে সাম্পান দিছে
অনেক দূরে ঠেলে
উপকূলের মানুষের ভীষণ কষ্ট
দেখবে তুমি গেলে ।

অন্ন পণ্য বস্রের সাথে
বাসস্থান গেছে চলে
ক্ষুধার্ত মানুষ খাদ্যের কথা
বারবার বলে ।

স্বজন হারা কত মানুষ
এদিক ওদিক চায়
রাতের শেষে দিনের বেলায়
লাশের সন্ধান পায় ।

- Advertisement -

কান্নার ধ্বনি গেছে মনি
প্রতিবেশীরা আয়
লাশের দাফন করতে হবে
ধরি তোদের পায় ।

নিষ্ঠুর আম্ফান নিলো কেড়ে
সোনার ফসল সব
ডুবন্ত নৌকা তরঙ্গে দোলে
চেয়ে দেখো রব! ।

অসহায় মানুষ সব হারিয়ে
জলে স্থলে কাঁদে
কিছু মানুষ জলের চাপে
ভয়ে উঠেছে ছাদে ।


সব লেখা কবিতা নয়
মানুষের কষ্টের কথা এখানে রয় ।
এস আলম ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More