নেতা যদি হতে চাও ওমরকে (রাঃ)জানো
অর্ধ পৃথিবী সে করেছে শাসন,
অন্যায়ে করেনি আপোষ
সে যতই আপন।
বাঘে মহিষ এক সাথে চলেছে বহুদূর
আক্রোশে কেউ কাউকে কাটেনি আচর।
রাতের আধারে কত নারী চলেছে রাস্তা ধরে
বুকেতে সাহস আজো ওমর যায়নি তো মরে।
অর্ধ জাহানের খলিফা ওমর (রাঃ)
করেনি বিশাল বাড়ি,
সিন্দুকে রাখেনি টাকা গড়বে জমিদারী।
তপ্ত বালুর শিংহাসনে করেছে শাসন
নীতির আদর্শে সকলকে করেছে আপন।
ছেলে মেয়ে আত্মীয় দেশের জনগন
করেনি তফাৎ সে ছিল বড় মন।
অর্ধ জাহানের খলিফা ওমর (রাঃ)
রাতের আধারে ঘুরে
দেখেছে কে কোথায়?
আছে অনাহারে।
সাধ্য মতো খাবার দিছেন বিলিয়ে
ক্ষুধার জ্বালায় যেন নাহি কেহ মরে।
অর্ধ জাহানের খলিফা ওমর (রাঃ)
ভাবতেন সদা বসে,
আমার রাজ্যে সকলে যেন
থাকে মিলে মিশে।
অর্ধ জাহানের খলিফা তিনি
হাতে তরবারি,
এক হাতে করেছে শাসন
কারো সাথে নেই আড়ি।
এক টুকরো কাপড় রাজ্যে
এলো কোথা থেকে?
সঠিক হিসাব দিয়েছেন তিনি
সাধারণ মানুষের বেশে।
ক্ষমতার মোহে যায়নি ভুলে
সৃষ্টি কর্তা রব,
হৃদ মাঝারে সর্বদা লাইলাহা রব।
মানুষ মানুষের জন্য
গাইছে সাম্যের গান।
প্রিয় নবী মোহাম্মদ
ছিল তার প্রাণ,
যে রাস্তায় ওমর হাটতেন
শয়তান পেত ভয়।
নবীর শিখানো কালেমা দিয়ে
ওমর (রাঃ) বিশ্ব করেছেন জয়।
কবি ও সাংবাদিক -মোয়াজ্জেম বিন আউয়াল
