কোনটা যে জরুরী
বুঝি না সেটাই,
টাটকা মাছ-মাংস
তরিতরকারিতে আজ,
পেটের ক্ষুধা মিটাই।
মার্কেট সব খোলা
হাসপাতাল বন্ধ,
না খেয়ে থাকে
পাড়ার খোঁড়া অন্ধ।
পাবলিক বাস
পড়ে আছে ডিপুতে,
অবৈধ লেগুনা চলে
অলিগলি চিপুতে।
ফ্যাক্টরি পুরোদমে চালু,
শ্রমিকের ভাগ্যে জোটে
মুলো আর আলু ‼️
দেখস না করোনায়
জীবনটা হছ্পচ,
এই ব্যাটা
বেতনের কথা কছ ‼️
প্রণোদনার কোটি
সহসাই ঠুকছে
নিজ অ্যাকাউন্টে,
উপর তালার লোক
থাকবে যে ভিনদেশী
এভারেস্ট মাউন্টে।
কোনটা যে জরুরী
বুঝি না সেটাই,
মার্কেট খোলা
হাসপাতাল বন্ধ,
এদেশের লোকগুলা
কত বেশি অন্ধ !?
লেখক, কলামিষ্ট ও গবেষক -মীর আব্দুল আলীম।
