নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ, আফগানিস্তান, জিম্বাবুয়ে ত্রিদেশীয় টি-২০ সিরিজ শুরু হবে আগামী ১৩ সেপ্টেম্বর। আজ (১১ সেপ্টেম্বর) বুধবার নারায়ণগঞ্জের খাঁন সাহেব ওসমান আলী স্টেডিয়ামে জিম্বাবুয়ের সাথে বিসিবি একাদশ প্রস্তুতি টি-২০ ম্যাচ চলছে।
দুপুর ১২টায় অনুষ্ঠিত এ প্রস্তুতি ম্যাচে বিসিবির একাদশের হয়ে মাঠে নেমেছেন, জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান ও সাইফউদ্দিন। তরুণদের মধ্যে রয়েছে আফিফ হোসেন ও ইয়াসিন আরাফাতসহ তারাকা খেলোয়রা।
এ খেলা উপভোগ করার জন্য খান সাহেব ওসমান আলী স্টিডিয়ামে ভিড় বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ স্কুল কলেজ পড়–য়া শিক্ষার্থীদের। এক নজর তারাকা খেলোয়ারকে দেখতে খড়াতাপ দাহকে অপেক্ষা করে বিনা টিকেটে উপভোগ করছেন খেলা।
