দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

বিশ্ব বিদ্যালয় ছাত্রী পুজা পাল ঝুলন্ত অবস্থায় উদ্ধার

0 21

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদক

নিজ বাসা থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মুক্তাগাছায় পূজা পাল (১৯) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।

- Advertisement -

নিহত পূজা পাল মুক্তাগাছার প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী রবীন্দ্র নাথ পালের মেয়ে এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ’র (এআইইউবি)প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, (২৪ জুন) সন্ধ্যায় মুক্তাগাছার শহরের প্রসিদ্ধ মন্ডার দোকান সংলগ্ন চার তলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে হঠাৎ সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পূজা পালকে দেখতে পান পরিবারের লোকজন। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তার মৃত্যুর কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত না করে কিছুই বলা যাচ্ছে না।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More