নিজস্ব প্রতিবেদক, অফিসঃ

চাকা ঘুরাতে পারলে খাবার ঘরে আসে। পরিবহন শ্রমিকরা প্রতিদিন কাজ করেন প্রতিদিন খাবারের জন্য। একদিন কাজ না করতে পারলেই তাদের ধারদেনা করে চলতে হয়। এমন কঠিন বাস্তবতার মুখে শ্রমিকরা। করোনা ভাইরাসের কারনে বেশ কিছুদিন ধরে বিভিন্ন পরিবহন শ্রমিকরা যানবাহন নিয়ে সড়কে বের হতে পারছেন না।
গাড়ি নিয়ে সড়কে বের হতে না পালেই অনা হারে নয়ত অর্ধা হারে কাটে দিন। বিশ্ব জুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পরলে সরকারের পক্ষ থেকে ঘরে থাকার নির্দেশ আসে। সে নির্দেশ পালন করতে গিয়ে দেশে লাখ লাখ পরিবহ শ্রমিক কর্মহনি হয়ে পরেন। এতে শ্রমিকরা প্রায় ২ মাস ধরে কর্মহীন হয়ে আছেন।
এসব কর্মহীন শ্রমিকদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষ থেকে একাধিক ধাপে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে শ্রমিকদের পরিবারের লোকজন কোন রকম দিন কাটাচ্ছেন। ঈদের বাকি ৪ দিন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব বিশ্বরোড এলাকার “তারাব সড়ক পরিবহন আঞ্চলিক“ শাখার ৩০০ পরিবহন শ্রমিক প্রধানমন্ত্রীর দেয়া ১০ কেজি চাউলের “তারাব সড়ক পরিবহন আঞ্চলিক শাখার পক্ষথেকে তেল, চিনি, ডাল, পেয়াইজ, আলু বিতরণ করেন।
মঙ্গলবার দুপুরে তারাব সড়ক পরিবহন কার্যালয়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিতরনীয় কার্যক্রম শুরু হয়। এতে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা ত্রাণ বিষয় কর্মকর্তাসহ সংগঠনের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, আব্দুর রউফ, গোলজার হোসেন, কাউসার, মাসুম, রিপন, রাসেল।
