দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রূপগঞ্জ ইউএনও মমতাজ বেগম মানবিকতার পুরস্কার দিলেন

0 22

Get real time updates directly on you device, subscribe now.

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোয়ালপাড়া এলাকায় কতিপয় দরিদ্র দিনমজুর স্থানীয় অপর হত দরিদ্র কৃষক ডালিম গাজীর তলিয়ে যাওয়া ধান বিনা পারিশ্রমিকে কেটে দেয়ার খবর শুনে ওই দরিদ্র দিনমজুর ও কৃষকদের ডেকে নিয়ে প্রধানমন্ত্রীর প্রদেয় ত্রাণ ও আর্থিক সহায়তা দিয়ে পুরস্কৃত করলেন ইউএনও মমতাজ বেগম।

- Advertisement -

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রী প্রদেয় খাদ্য সামগ্রি পুরস্কার হিসেবে তুলে দেন তিনি।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা সংবাদ প্রকাশ ও ফেসবুকে প্রচারের পর ইউএনওর নজরে আসেন তারা। পরে তাদেরর ডেকে নিয়ে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম শোভন, সাংবাদিক মাহবুব আলম প্রিয় প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, এক দরিদ্র কৃষকের ধান অন্য দরিদ্র দিনমুজুররা বিনা পারিশ্রমিকে কেটে দিয়েছেন। এটা প্রশংসনীয়। উপজেলা প্রশাসন তাদের সহায়তা অব্যাহত রাখবে। তাদেরকে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা’র প্রদেয় ত্রাণ দেয়া ও আর্থিক সহায়তা দেয়া হয়েছে। এছাড়াও করোনা পরিস্থিতি মোকাবেলায় নানামুখি পদক্ষেপ অব্যাহত আছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More