সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অসহায় ও দুস্থ শিশুদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ও শিশু খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৭জুন) সকালে উপজেলার সনমান্দী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এখাদ্য সামগ্রী বিতরণ করেণ সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ।
এসময় ২’শ ৭০ জনের মাঝে প্রধানমন্ত্রীর উপহার এবং ৯০জন মহিলাকে শিশু খাদ্য দেয়া হয়।
খাদ্য সামগ্রী বিরতণ শেষে সনমান্দী ইউনিয়নের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ বলেন, আজ প্রধানমন্ত্রীর কারণেই সনমান্দী ইউনিয়নের কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিতে পেরেছি। সেই সাথে প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে এমন প্রত্যাশা রাখি।
এসময় ইউপি সদস্য তোতা মিয়া, লুৎফা বেগম, খাদিজা বেগমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
