দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

আড়াইহাজারে জমিসংক্রান্ত জেরে বৃদ্ধসহ আহত-৩

0 11

Get real time updates directly on you device, subscribe now.

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

(২৬ জুন) শুক্রবার বিকেলে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ষাড়পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ষাড়পাড়া এলাকায় আহমদ আলী, ছেলে আলমগীর, আহমদ আলীর মেয়ে বোন সেলিনা।

স্থানীয়রা জানায়, আহমদ আলীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

- Advertisement -

আহত আহমদ আলীর ছেলে আলমগীর জানায়, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তবে পুলিশ কাউকে এখনো আটক করতে পারেনি।

আহত আলমগীর আরও জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ মৃত সামেদ আলীর ছেলে শাহ আলম ও তার লোকজন দা, ছুরি ও লাঠিসোটা নিয়ে বাড়ির পাশেই তাকে একা পেয়ে অর্তর্কিত হামলা চালায়। এ সময় তার ডাক-চিৎকারে তার বৃদ্ধ বাবা আহমদ আলী ও বোন সেলিনা এগিয়ে আসলে তাদের ওপরও হামলা চালানো হয়। এ সময় হামলাকারীদের এলোপাথাড়ি আঘাতে একই পরিবারের তিনজন রক্তাক্ত জখম হয়েছেন।

এদিকে অভিযুক্ত শাহ আলম তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি বা আমার কোনো লোকই কারোর ওপর হামলা করেনি। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

আড়াইহাজার থানার ওসি বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More