দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

আড়াইহাজারে ধর্ষনের শিকার দশম শ্রেণির ছাত্রী-

0 33

Get real time updates directly on you device, subscribe now.

মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার:-

প্রকৃতির ডাকে সারা দিতে রাত ১০ টায় ঘরের বাহিরে বের হতেই আগে থেকে ওৎ পেঁতে থাকা শাকিল (২২)পিতা আব্দুল মালেক স্কুল ছাত্রীকে চোখ মুখ বেধে বাড়ি থেকে দূরে ঝোপঝাড়ে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে রাত ১ টার দিকে অচেতন অবস্থায় হাত পা বেঁধে বাড়ির ওঠানের সামনে ফেলে রেখে যায়।

- Advertisement -

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যারচর গ্রামে গত ২০ জুন ২০২৩ তারিখ মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। ঘটনা জানাজানি হলে ধর্ষক শাকিল ও তার পরিবার স্থানীয় লোকজন নিয়ে আপোষ মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। ২২ জুন বৃহস্পতিবার ছাত্রীর মা-মোসা.নারগিস আক্তার (৪০) স্বামী মনু মিয়া বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ভিক্টিমকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি এমদাদুল হক তৈয়ব এবং আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান। এদিকে যেহেতু বাদীর স্বামী প্রবাসি তাই স্থানীয় প্রভাবশালীরা ধর্ষিতার মাকে আপোষ মিমাংসার জন্য চাপ প্রয়োগ অব্যাহত রাখছেন।

  • দৈনিক জাগো বাংলাদেশ

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More