জাগো বাংলাদেশ ডেস্ক
করোনা ভাইরাস সংক্রমনে জনসচেনতা সৃষ্টির লক্ষে বগুড়া আদমদিঘী সদর ও সান্তাহার রাধাকান্ত পশুর হাট বাসষ্টান্ড সহ বিভিন্ন স্থানে ভ্রামমান আদালত অভিযান চালিয়েছেন।
আজ (২৬ জুলাই) রবিবার বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ বিন রশিদ ভ্রামমান আদালত পরিচালনা করে।
এসময় স্বাস্থবিধি না মানা ও প্রকাশ্যে জনসমাগম স্থানে ধুমপান করার অপরাধে পথচারী টমটম ব্যান চালক, বাসের চালক ও হেলপার সহ মোট ২২ জনকে ১০ হাজার ৮০০ টাকা জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডক্টর মাহবুবুর রহমান, ভেটেনারী সার্জন ডক্টর কামরুনাহার আক্তার ও আদমদিঘী থানার পুলিশ প্রশাসন।
