দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

কালিয়াকৈরে বেতন ও ঈদের ছুটি বৃদ্ধির দাবীতে মহাসড়ক অবরোধ

0 30

Get real time updates directly on you device, subscribe now.

গাজীপুর  প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরের হরিনহাটি এলাকায় এপেক্স ফুটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা চলতি মাসের বেতন এবং ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছে ।


রবিবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে । 

- Advertisement -


পুলিশ ও শ্রমিকরা জানায়, কারখানা কর্তৃপক্ষ ঈদের বোনাস ও ঈদের ছুটি চার দিন দেয়ার সিদ্ধান্ত গ্রহন করে । বিষয়টি আজ সকালে শ্রমিকদের মধ্যে জানাজানি হয় । এঘটনায় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে সকাল ৯টার দিকে কর্মবিরতী শুরু করে।

পরে সকাল ১০টার দিকে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে । এসময় কয়েকটি গাড়ী ভাংচুর করে তারা । স্থানীয় সাংবাদিকরা ছবি তুলতে গেলে একজনের ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাংচুর করে শ্রমিকরা ।

 কালিয়াকৈর থানার পরিদর্শক( অপারেশন) মোজাহিদুল ইসলাম জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সড়িয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে । 

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More