নারায়ণগঞ্জ (আড়াইহাজার) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাদক, অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করা জন্য পুলিশ পুরো কালাপাহাড়িয়া ইউনিয়ন এ সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। অভিযানে নেতৃত্ব দেন এ এসপি মাহিন ফরাজী।
পুলিশ আসার খবর শুনে পালিয়ে যায় আসামিরা। সম্প্রতি কালাপাহাড়িয়া ইউনিয়ন এ হত্যা, সংঘর্ষ, মাদক ব্যবসা বৃদ্ধি পেয়েছে ।
গত ২৭ মে স্কুল ছাত্র আয়ুবকে গুলি করে হত্যার ঘটনার পর থেকে কালাপাহাড়িয়ায় থম থমে অবস্থা বিরাজ করছিল। আইয়ুবকে হত্যায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার না হওয়ায় এলাকাবাসীর মনে আতঙ্ক বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, আমরা কালাপাহাড়িয়া ইউনিয়ন এর মানুষ ভয়ে মুখ খুলতে পারি না। যতদিন পর্যন্ত অস্ত্র উদ্ধার না হয় ততোদিনে পর্যন্ত আমাদের এলাকায় এই খুনাখুনি হবেই। আমরা চাই আমাদের এলাকা থেকে এসব সন্ত্রাসদের গ্রেফতার করে তাদের হাত থেকে অস্ত্র উদ্ধার করা হোক।
আড়াইহাজার থানার এস আই শফিকুল বলেন, আমরা মাদক ব্যবসায়ী, গ্রেফতারি পরোয়ানা জারিকৃত আসামী এবং অস্ত্র উদ্ধারের জন্য চেষ্টা করে যাচ্ছি। আমাদের অভিযান চলমান থাকবে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। যতদিন কালাপাহাড়িয়ার সন্ত্রাসী কর্মকান্ড নিমূল না হবে ততদিন পুলিশের অভিযান চলবে।
