দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

আড়াইহাজারে স্বজনদের সাথে পুলিশের ধস্তাধস্তি

0 65

Get real time updates directly on you device, subscribe now.

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেন ওরফে বিল্লাল কসাইকে ধরতে গিয়ে স্বজনদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশকে স্বজনরা ঘেরাও করে মাদক ব্যবসায়ী বিল্লাল কে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে মাদক ব্যবসায়ী বিল্লালকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। রোববার সন্ধ্যার দিকে নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতার বিল্লাল ওই এলাকার মৃত ফালু মিয়ার ছেলে।

- Advertisement -

স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যার দিকে থানার উপ-পরিদর্শক ফায়েজুর নোয়াপাড়া গ্রামে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিল্লাল হোসেনকে ইয়াবাসহ আটক করে নিয়ে আসার সময় স্বজনরা পুলিশকে ঘেরাও করে রাখে। এ পর্যায়ে পুলিশের সাথে স্বজনদের ধস্তাধস্তি হয়। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বিল্লালকে গ্রেফতার করতে গেলে স্বজনদের সাথে বাকবিতন্ডা ঘটে। ইয়াবাসহ বিল্লালকে গ্রেফতার করা হয়। এ ব্যপারে থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More