মুন্সীগঞ্জ প্রতিনিধি
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ক্রয়ের দায়ে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে একজনকে ৭ দিনের কারাদন্ড এবং তিনজনকে ৫ হাজার টাকা করে প্রত্যেককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (২০ অক্টোবর) অভিযান শেষে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওছেন মে এই দন্ডাদেশ দেন।
জানাযায়, শনিবার (১৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার আবদুল্লাহপুর এলাকা থেকে ৫০ কেজি ইলিশ মাছসহ উপজেলার পশ্চিম পাইকপাড়া গ্রামের হুমায়ূন শেখকে আটক করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া রবিবার ভোরে উপজেলার হাইয়ারপাড় গ্রাম থেকে টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভুতুর ভাতিজা রাসেল হালদার সহ , মূলচর গ্রামের এনামূল হক এবং হাইয়ারপাড় গ্রামের শাহাদাত শেখকে আটক করে টঙ্গীবাড়ী উপজেলা মৎস্য বিভাগ এবং দিঘিরপাড় তদন্ত কেন্দ্রের পুলিশ। পরে তাদের ৫ হাজার টাকা করে প্রত্যেককে জরিমানা করা হয়। উদ্ধারকৃত মাছগুলি কয়েকটি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওছেন মে জানান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জনকে কারাদন্ড ও ৩ জনকে জরিমানা করা হয়েছে।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Get real time updates directly on you device, subscribe now.
পূর্ববর্তী লিখা
পরবর্তী লিখা
- Facebook Comments
- Disqus Comments