দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

লিটন ও নাঈম ইসলামের জোড়া সেঞ্চুরির চমক

0 100

Get real time updates directly on you device, subscribe now.

জাগো বাংলাদেশ ডেক্স
লিটন ও নাঈম ইসলামের জোড়া সেঞ্চুরিতে শেষ খবর পাওয়া পর্যন্ত রংপুরের সংগ্রহ ৫ উইকেটে ৩৩৪ রান। জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে ঢাকার ৫৫৬ রানের জবাবে রংপুরও বড় সংগ্রহের পথে রয়েছে।

দলীয় ১৯৮ রানে সেঞ্চুরিয়ান লিটন ১২২ রান করে আউট হয়ে মাঠ ত্যাগ করেন। স্কোরবোর্ডে আরও ৪০ রান যোগ হতেই আউট হন অধিনায়ক নাসির হোসেন ও আরিফুল হক। ২৩৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। তবে এরপর দলের হাল ধরেন নাঈম ইসলাম ও তানভীর হায়দার। এ দুইজনের অবিচ্ছিন্ন জুটিতে বিপর্যয় কাটিয়ে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে দলটি। দলটিকে একটি সন্মাজনক অবস্থানে পৌছেদেয়।

- Advertisement -

নাঈম ১২৪ রান ও তানভীর হায়দার ৫২ রান নিয়ে অপরাজিত রয়েছেন। ঢাকার পক্ষে সালাহউদ্দীন শাকিল ২ ও সুমন খান ২ উইকেট শিকার করেন।

এর আগে, জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে ঢাকার হয়ে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি হাঁকান তরুণ ব্যাটসম্যান সাইফ হাসান। তার অপরাজিত ২২০ রানের ওপর ভর করে ৫৫৬ রানের পাহাড়সম স্কোর করে ইনিংস ঘোষণা করে ঢাকা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় রংপুর। তবে দলের হাল ধরে গত দিনেই অর্ধশতক তুলে নেন লিটন কুমার দাস। এরপর তৃতীয় দিনেও দলকে বড় সংগ্রহের স্বপ্ন দেখান তিনি। এ ব্যাটসম্যান খেলেন ১২২ রানের ঝকঝকে ইনিংস। সুমন খানের বলে আউট হওয়ার আগে ১৪ চার ১৮৯ বলে এ রান করেন তিনি। এটি লিটনের ১৪তম ফার্স্ট ক্লাস সেঞ্চুরি।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More