দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ইএইচডি কর্তৃক পরিবার পরিকল্পনা ভোলা-কে সুরক্ষা সরঞ্জাম প্রদান

0 40

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদকঃ

কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড সহ আরো ৮ (আট) টি সহযোগী সংস্থার মাধ্যমে বাস্তবায়িত “সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা” প্রকল্পের পক্ষ থেকে ভোলা সদরে মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং চরফ্যাশন উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সংস্থাসমূহের জন্য করোনা সংক্রমণ প্রতিরোধ সামগ্রী ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা, ভোলা- এর নিকট হস্তান্তর করা হয়েছে।

এই ইএইচডি কর্মসূচীটি যুক্তরাজ্য সরকারের দাতা সংস্থা ইউকে এইড এর সহায়তায় পরিচালিত হচ্ছে। ইএইচডি কর্মসূচীর অংশীদারী সংস্থাসমূহ হলো- আইপাস, আরএইচস্টেপ, আআইসিডিডিআর,বি, সিবিএম, ডিআরআরএ, ডিজিটাল হেলথ সলিউশন, (ডিএইচএস), পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এবং খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস)।

প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এর তত্বাবধানে ভোলা সদরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং চরফ্যাশন উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সংস্থাসমূহের পেশাদারদের জন্য ২২ প্রকার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম এবং সংক্রমণ প্রতিরোধক হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায়
দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহমুদুল হক আযাদ, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা, ভোলা।

- Advertisement -

আরো উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার-ক্লিনিক ভোলা সদর এবং সরকারী ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন গুরত্বপূর্ণ ব্যক্তিগন, পিএইচডির হেলথ কোর্ডিনেটর জনাব জাকির হোসেন এবং রেজাউল করিম ভূইয়া, আরএইচস্টেপ এর ফিল্ড-কোর্ডিনেটর একে, এম জাহিদুল ইসলাম সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্মানিত সাংবাদিকগন।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাহমুদুল হক আযাদ ইউকে এইড, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এবং পিএইচডি-কে এই করোনা মোকাবিলায় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদি প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, বৈশ্বিক করোনা মহামারীর এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি উন্নয়ন সংস্থাসমূহের এই অংশীদারিত্বমূলক উদ্যোগ উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। এই সকল উপকরণ স্বাস্থ্যসেবা পেশাজীবিদেরকে সাহস ও আত্মবিশ্বাসের সাথে তাদের মহান দায়িত্ব পালন চালিয়ে যেতে সহায়তা করবে। পরিশেষে এই এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীই এই উদ্যোগের চূড়ান্ত সুবিধাভোগী হবে। তিনি ইএইচডি প্রকল্পের জন্য শুভকামনা এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে সহায়তার প্রতিশ্রুতি প্রদান করে।

ইএইচডি প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা পিএইচডি জেলা ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সাথে সমন্বয় করে ভোলা সদরে মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং চরফ্যাশন উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সংস্থাসমূহের ডাক্তার, নার্স, ওয়ার্ড বয় বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদানকারী পেশাজীবিদের জন্য পিপিই আইটেম, আইপিসি ম্যাটেরিয়াল, হ্যান্ড ওয়াশিং স্টেশন সহ ২২ প্রকারের উপকরণ হস্তান্তর করা হয়।

কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় প্রস্তুতি ও সহায়তা পরিকল্পনা (এনপিআরপি) কে সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত স্থানীয় কোভিড-১৯ মহামারী মোকাবিলা কমিটির সাথে সমন্বয় করে ইএইচডি প্রকল্প বরিশাল বিভাগের ভোলা, পটুয়াখালী ও বরগুনা এই ৩টি জেলায় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে।

উল্লেখ্য যে, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সার্বিক তত্বাবধানে যুক্তরাজ্যের দাতা সংস্থা ইউকে এইড এর সহযোগিতায় এবং পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) বরিশাল বিভাগের ৩টি জেলার মোট ৮টি উপজেলায় এই প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করে যাচ্ছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More