দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

একাদশে ভর্তির ফি কিস্তিতে নিতে আহ্বান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

0 19

Get real time updates directly on you device, subscribe now.

জাগো বাংলাদেশ ডেস্ক রিপোর্টঃ
করোনার প্রভাবে দেশে সর্ব শ্রেনীর লোকজনের মধ্যে প্রভাব ফেলেছে। লেখাপড়ার বেশ ক্ষতি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য একাদশে ভর্তির ফি কিস্তিতে নিতে আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রবিবার (১৯ জুলাই) এক অনলাইন সভায় চলতি বছরের জন্য একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির সময় ঘোষণা করেন শিক্ষামন্ত্রী।

আগামী ৯ আগস্ট থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ১৫ সেপ্টেম্বর এই আবেদন শেষ হবে। ভর্তির যাবতীয় তথ্য শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে প্রকাশ করা হবে।

- Advertisement -

শিক্ষামন্ত্রী বলেন, মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের ভর্তিতে যেন সমাস্যা না হয় সেদিকে প্রতিষ্ঠানগুলিকে সতর্ক থাকতে হবে। কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত অনেকেই হয়ত ভর্তির ফি একসাথে দিতে পারবে না। সে ক্ষেত্রে তারা যেন কিস্তিতে ভর্তি ফি দিতে পারে সে ব্যবস্থা রাখতে হবে।

সভায় উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ গোলাম ফারুক, আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More