দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

কেনিয়া সফরে যাচ্ছেন নারায়ণগঞ্জের প্রতিমন্ত্রী ইন্দিরা

0 103

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা মহিলা বিষয়ক মন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে তিনি নাইরোবির সফরে যাচ্ছেন।

গত ১৪ সেপ্টেম্বর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিমন্ত্রী গতকাল রোববার নাইরোবির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা মহিলা বিষয়ক মন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে তিনি নাইরোবির কেনিয়ার রাজধানী নাইরোবিতে আগামী ১৭ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনব্যাপী অবস্থান করবেন। ১২ তম কমনওয়েলথ মহিলা বিষয়ক মন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশসহ কমনওয়েলথ সদস্য রাষ্ট্রের যোগ দেওয়ার কথা রয়েছে।

- Advertisement -

প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা পাঁচ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক
মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারও।

প্রতিমন্ত্রী সম্মেলনে বাংলাদেশের নারী উন্নয়ন নারীর রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন মানুষ ও নারী উন্নয়ন বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে
বাংলাদেশের সাফল্য ও অবস্থান তুলে ধরবেন বলে ধারনা করা হচ্ছে।

মন্ত্রণালয়ের সচিব কামরুন্নাহার সম্মেলনে নারী উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দেবেন বলে জানা গেছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More