দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

সংসদ সদস্য শফিকুল ইসলাম জিন্নাহকে দুদুকের নোটিশ

0 72

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিনিধি

বগুড়া-২ আসনের সংসদ সদস্য মোঃ শরিফুল ইসলাম জিন্নাহর নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। তার বিপুল পরিমান সম্পদের হিসাব বিবরণ চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বগুড়া-২ আসনের সংসদ সদস্য মোঃ শরিফুল ইসলাম জিন্নাহর স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব বিবরণী চেয়ে নোটিশও পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

- Advertisement -

আজ (১৬ সেপ্টেম্বর) সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে বগুড়া-২ আসনের সংসদ সদস্য মোঃ শরিফুল ইসলাম জিন্নাহর ঠিকানায় নোটিশ পাঠানো হয়। এ তথ্য নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে জানান। নোটিশে আগামী ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান করে কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে যে, তিনি (জিন্নাহ) স্বনামে/বেনামে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন। নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তার নিজের ও নির্ভরশীল ব্যক্তিবর্গের যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে দাখিল করতে বলা হয়।

বগুড়া-২ আসনের সংসদ সদস্য মোঃ শরিফুল ইসলাম জিন্নাহর সম্পদের হিসাব দুদকের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম অবৈধ সম্পদের অভিযোগটি অনুসন্ধান করছেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More