দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

গাজীপুরের শ্রীপুরে বাসচাপায় নিহত-২

0 83

Get real time updates directly on you device, subscribe now.

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর)   রাত সাড়ে ১০টার দিকে এঘটনা ঘটে। 

নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর থানার গোপীনাথপুর গ্রামের ইউনুছ আলী ছেলে লুৎফর রহমান (২৮) ও কুড়িগ্রাম জেলার পাইকপাড়া কৃষ্ণপুর গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে নাজমুস সাকিব (৩৫)।

- Advertisement -

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি বাস মাওনা চৌরাস্তা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে উল্টোপথে লুৎফর রহমান ও নাজমুস সাকিবকে বহনকারী মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে। এতে নাজমুস সাকিব ঘটনাস্থলেই মারা যায়।

 পরে গুরুতর আহত লুৎফর রহমানকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় বাসটি আটক করা হলেও চালককে আটক করা যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More