নিজস্ব প্রতিনিধি
রেজওয়ানুল হক চৌধুরী শোভন বাংলাদেশ ছাত্রলীগের সদ্য বহিস্কৃত সাবেক সভাপতি
পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য পদ থেকেও। ঢাকা
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেট সভাপতি আক্তারুজ্জামান বরাবর লিখিত
আবেদনের মাধ্যমে এ পদত্যাগ করেন বিভিন্ন অভিযোগে অভিযুক্ত বাংলাদেশ ছাত্রলীগের নেতা শোভন।
আজ (১৬ সেপ্টেম্বর) সোমবার শোভনের পক্ষে উপাচার্যের নিকট এক পদত্যাগপত্র জমা দেন কেন্দ্রীয়
ছাত্রলীগের দপ্তর সম্পাদক আহসান হাবিব ও সদস্য রফিকুল ইসলাম সবুজ।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে পাঁচ জন ছাত্র প্রতিনিধি থাকে ঢাকা
বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়। সিনেটের অধিবশেনে ২৬ জনপ্রতিনিধির
মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা
ছাত্রলীগের সভাপতি সংসদ সদস্য হিসেবে মনোনীত হয়। বাকি তিনজন হলেন ডাকসু ভিপি নুরুল হক নুর, তিলোত্তমা শিকদার।
এর আগে গত শনিবার গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির
সভায় ছাত্রলীগের কমিটি থেকে শোভন-রাব্বানী কে অব্যাহতি দিয়ে
ভারপ্রাপ্ত সভাপতি করা হয় আল নাহিয়ান জয় ও সাধারন সম্পাদক লেখক
ভট্টাচার্য।
