দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

খুব মনে পড়ে

0 77

Get real time updates directly on you device, subscribe now.

খুব মনে পড়ে,
শীতলক্ষ্যা নদীর পাড়ে
এমন দুষ্টুমিতে যুক্ত ছিলাম
আমরা শৈশবে।

খুব মনে পড়ে
টেকের উপর থেকে
কলার খোলে বসে
নিচে নামতাম এভাবে খসে।

খুব মনে পড়ে
ফেলে আসা দিনগুলি
হাডুডু, দারছে, রুটিমার
আর খেলতাম ডাঙ্গুলি।

খুব মনে পড়ে
পাড়ার বলে মজতাম
পুকুরে গোলস করে
চোখ লাল করতাম।

খুব মনে পড়ে
নদীর ধারে বর্শি বেয়ে
বেলে মাছ ধরা আর ঝোঁ ধরলে
খুশি হতাম লম্বা চিংড়ি পেয়ে।

- Advertisement -

খুব মনে পড়ে
গুনটানা নৌকা দেখতে
জানালায় উঁকি দিয়ে
জেড স্যারের বেতের আঘাত।

খুব মনে পড়ে
মসজিদ নির্মানে
বাড়ি বাড়ি বাঁশ আহরন
আর কাঁঠাল মুড়ির আপ্যায়ন।

খুব মনে পড়ে শ্রেণি কক্ষে
সহপাঠিদের কিল ঘুষি
আবার কোলাকুলি
ক্ষণেই দলাদলি।

খুব মনে পড়ে নদী পারপারে
সাঁতরিয়ে মাঝ নদীতে
আমি উল্টো সাঁতারে
ভেসে যাওয়া মড়া গরুর সামনে।

খুব মনে পড়ে
গাছ থেকে লাফিয়ে
খালের জলে খরস্রোতে ভাসিয়ে
সাঁকু থেকে উড়া উড়া খেলা।

সাংবাদিক ও লেখক, মাহবুব আলম প্রিয়
রচনাকাল: ১৫ মে ২০২০ ইং।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More