দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

জেলা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

0 184

Get real time updates directly on you device, subscribe now.

রূপগঞ্জে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক আশিকুল ইসলাম খোকনের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় আওয়ামীলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের দুয়ারা এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, দলীয় কোন্দলের জেরে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্মসাধারন সম্পাদক আশিকুল ইসলাম খোকনের বিরুদ্ধে পহেলা অক্টোবর রূপগঞ্জ থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন প্রতিপক্ষের পনির হোসেন।

- Advertisement -

সে মামলায় রাতেই খোকনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় তার নিজ এলাকা দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগ ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারন মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠে। হয়রানীমূলক মামলায় খোকন জামিন লাভ করলে শনিবার বিকেলে দাউদপুর ইউনিয়নের দুয়ারা এলাকায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ হাসান শিপনের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফাজ খান, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধারন সম্পাদক নুরুল ইসলাম জাহাঙ্গীর, আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ, কেন্দ্রীয় হকার্সলীগের যুগ্ন সম্পাদক কামাল হোসেন কমল, আব্দুল কাইয়ুম বঙ্গবাসী, ন্যাপ ভাসানীর কেন্দ্রীয় সভাপতি মোস্তাক আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত হোসেন সানী, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান সজিব, মাসুম চৌধুরী অপু, কৃষকলীগ নেতা আনোয়ার হোসেন, যুবলীগ নেতা হুমায়ন আহমেদ, ইসমাইল হোসেন, নজরুল ইসলাম, জাকির হোসেন, ছাত্রলীগ নেতা হারুন অর রশিদ বিপ্লব, ইমন মিয়া প্রমুখ। এসময় অভিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More