দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

জেলা প্রশাসনের প্রতিটি অর্জন নরসিংদীর প্রতিটি জনগনের—ফারহানা কাউনা

0 72

Get real time updates directly on you device, subscribe now.

নরসিংদী প্রতিনিধি

জেলা প্রশাসনের দ্রুত প্রতিটি অর্জন নরসিংদীর প্রতিটি জনগনের। প্রতিটি জনগন কোননা কোন ভাবে সহযোগিতা করেছেন। জেলা প্রশাসনের সফলতা অর্জনে সহযোগিতা করেছেন বলেই সকল অর্জনের অংশিদার নরসিংদীর প্রতিটি জনগন। সকলে মিলেমিশে কাজ করায় সফলতা আসে দ্রুত। এরই কৃতজ্ঞতা স্বরুপ সম্প্রতি প্রাথমিকে দেশসেরা ও জনপ্রশাসক পদক পাওয়াটি জনগনের জন্য উৎসর্গ করলাম। নরমসংদী জেলায় প্রাথমিকে যে পরিমান কাজ হয়েছে সেই তুলনায় মাধ্যমিক পর্যায়ে তেমন কাজ হয়নি। তাই সম্প্রতিই মাধ্যমিক পযার্য়ের সমস্যা চিহ্নিত করে ধাপে ধাপে এর সমাধান করার কাজে হাত দেয়া হবে। মাধ্যমিক পযার্য়ের দুর্বল শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে দক্ষ শিক্ষক হিসেবে গড়ে তোলা হবে। আর একজন শিক্ষককে দক্ষ ও আদর্শবান শিক্ষক হিসেবে তৈরী হতে হলে নিজের চেস্টা আগে করতে হবে। আজ (২০ সেপ্টেম্বর) নরসিংদী জেলার “স্বপ্ন চিরদিন” নামে একটি মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এসব কথা বলেন।

- Advertisement -

তিনি আরও বলেন, জেলা প্রশাসক জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষনার বিষয়টি নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ জানানো হয়। এ অনুষ্ঠানের আয়োজন করেন, নরসিংদী শিক্ষা অফিস নরসিংদী স্কুল এন্ড কলেজ শিক্ষক সমিতি (নকশিস) ।

নকশিস সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।

উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপপরিচালক ড. এ টি এম মাহবুব উল করীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর মোহাম্মদ আজিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুষমা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমল কুমার ঘোষ, জেলা শিক্ষা কর্মকর্তা মো: সৈয়দ উদ্দীন, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, নকশিস প্রধান উপদেষ্টা প্রফেসর অহিভূষন চক্রবর্ত্তী, সেরাজনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: শাহ আলম, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী সমিতির সভাপতি আসাদুজ্জামান, নকশিস সিনিয়র সহসভাপতি সফিকুর রহমান বকুল, সাধারন সম্পাদক কামরুজ্জামান কামাল, সহ সভাপতি আফজাল হোসেন কাজল, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন ও মডেল কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম প্রমূখ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More