দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নরসিংদীতে আগুনে ৮ দোকান পুড়ে ছাই

0 109

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব সংবাদদাতা

নরসিংদী জেলার পলাশ থানার ঘোড়াশালে জুট মিল কলোনিতে আগুন লেগে ৮ টি দোকান পুড়ে গেছে।

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল শিল্প এলাকার বাংলাদেশ জুট মিলের কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

- Advertisement -

গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কলোনির দোকানে আগুন লাগলে ৮টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

কলোনিতে বসবাসরত বাংলাদেশ জুটি মিলের সিবিএর সভাপতি ইউসুফ আলী জানান, রাত ২টার দিকে কলোনির লোকজন কাপড়ের একটি দোকানে হঠাৎ করে আগুনের ধোঁয়া দেখতে পান। এ সময় আশপাশের লোকজন আগুন আতঙ্কে চিৎকার শুরু পরে উপজেলা ফায়ার সার্ভিসে ফোন করে।

পলাশ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাদিউল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ৮টি দোকানের মালামাল পুড়ে যায়। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More