দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রূপগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির অভাবনীয় সাফল্য

0 62

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিনিধি

শহরের পাশাপাশি গ্রামের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়া বর্তমানের সরকারের একটি বিশেষ উদ্যোগ। এ উদ্যোগ বাস্তবায়ন করতে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি বেশ কাজ করে যাচ্ছেন। আর এর সাথে সামঞ্জস্যতা রাখতে পিছিয়ে নেই নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি। ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ পৌছে দেয়া কর্মসূচীতে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বেশ এগিয়ে রয়েছে বিগত যে কোন সরকারের সময়কাল থেকে।

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্রে জানা যায়, রূপগঞ্জ উপজেলায় ১৯৭৮ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ৩০ বছরে মোট ৫৫ হাজার ৫২ টি নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। এছাড়া বিদ্যুৎ উপকেন্দ্র নির্মান হয়েছে ৫ টি, বিদ্যুৎ সুবিধাভোগী ৩৭ ভাগ, সিস্টেম লস ১৩.৫০ ভাগ, বিতরণ লাইন কিলোমিটার ৭৯৫ টি।

অপরদিকে, বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে এ উপজেলায় ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ১১ বছরে ৯৩ হাজার ৭’শ ৩৬ জন গ্রাহককে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। যা বিগত সরকারের আমলের তুলনায় প্রায় দ্বিগুন। এছাড়া ৫ টি উপ-কেন্দ্র নির্মাণ হয়েছে, বিদ্যুৎ সুবিধাভোগী ৬৩ ভাগ, সিস্টেম লস ০৬ ভাগ। বর্তমানে রূপগঞ্জ উপজেলায় বিদ্যুৎ বিহীন বাড়িঘর নেই বললেই চলে।

- Advertisement -

বর্তমানে বিদ্যুৎ সেক্টরে এ অভাবনীয় উন্নয়ন হয়েছে। এছাড়া এ উপজেলায় গ্রাহকদের নতুন বিদ্যুৎ সংযোগ দিতে চালু করা হয়েছিল আলোর ফেরিওয়ালা নামে একটি প্রকল্প। যেখানে পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা এলাকায় এলাকায় ভ্যান নিয়ে ঘুরে ঘুরে গ্রাহকদের নতুন বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করেন। এ আলোর ফেরিওয়ালা উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহলের গন্যমান্য ব্যাক্তিবর্গ।

আমেনা খাতুন ও খোকন মিয়া নামে একধীক গ্রাহক বলেন, বর্তমানে বিদ্যুৎ সেক্টরে অনেক উন্নয়ন হয়েছে। আগে বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিদ্যুতের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো। কিন্তু এখন আগের তুলনায় বিদ্যুৎ বিভ্রাট অনেকাংশে কমে গেছে।

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপগঞ্জ উপজেলা শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন। বর্তমান সরকার স্বর্বস্থরের জনগনকে বিদ্যুৎসেবার আওয়তায় আনার লক্ষ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়া কার্যক্রম হাতে নিয়েছে। বর্তমানে রূপগঞ্জ উপজেলায় বিদ্যুৎ বিহীন কোন গ্রাম নেই। প্রতিটি গ্রামেই বিদ্যুতের আলো পৌছে দেওয়া হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য ও পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ সেক্টরের উন্নত দক্ষ জনবলসহ যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছেন। প্রধানমন্ত্রীর দূরদর্শীতার কারণে দেশের প্রত্যন্ত অঞ্চল গুলোতেও এখন বিদ্যুৎ সংযোগ পাচ্ছে। বিদ্যুৎ ব্যবহারে আমরা সবাই সচেতন হলে এ সেক্টরকে আরো উন্নয়ন করতে সরকারকে সহযোগিতা করা হবে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More