দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

সোনারগাঁয়ে পুলিশ কর্মকর্তার বড় ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি।

0 20

Get real time updates directly on you device, subscribe now.

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকায় সংঘবদ্ধ ডাকাত দল বাড়ি দরজা ভেঙে কক্ষ থেকে নগদ অর্থসহ স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করেছে।

১৭ই মে বুধবার রাত ২টার দিকে সোনারগাঁও থানার জামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মহজমপুর এলাকায় পুলিশ কর্মকর্তা হাবিবুল্লাহ সরকারের বড় ভাই ব্যবসায়ী শহীদুল্লাহ সরকারের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

- Advertisement -

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ সরকারের বড় ভাই শহীদুল্লাহ সরকার জানান, তিনি প্রতিদিনের মত রাতে ঘুমিয়ে ছিলেন রাত ২ টার দিকে ১০/১৫ জনের একদল সশস্ত্র ডাকাত বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তাকে দেখামাত্র ডান হাতে ছুরিকাঘাত করে আহত করে ডাকাতদল। এরপর তাকে চাদর পেঁচিয়ে বেঁধে সবকটি কক্ষে ভাংচুর চালিয়ে ৪ ভরি স্বর্ণালংকার, নগদ ৮ লাখ টাকাসহ বেশকিছু মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। তিনি আরো জানান ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র সহ দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র ছিলো।

রাতে ডাকাতির খবর পেয়ে তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ডাকাতির খবর পেয়ে সকালে জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন কবির ভূইয়া ব্যবসায়ী শহীদুল্লাহ সরকারের বাড়িতে এসে ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দিয়ে স্থানীয় প্রশাসনের কাছে ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলকা শাস্তির ব্যবস্থা গ্রহনের আহ্বান জানান।

ডাকাতির খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম,সোনারগাঁ থানার ওসি তদন্ত মোঃ আহসান উল্লাহ,তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাকির রাব্বানী

এ সময় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান এ নিয়ে তদন্ত চলছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More