দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

কায়েতপাড়ার ০৯ ওয়ার্ডের উপ নির্বাচন

0 29

Get real time updates directly on you device, subscribe now.


স্টাফ রিপোর্টার-

শেষ মুহুর্তে জমে উঠেছে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের উপ নির্বাচন। সররজমিনে গিয়ে দেখা যায়- মিছিল, গনসংযোগ, লিফলেট বিতরণ ও মাইকিং করছে একাধিক প্রার্থী ও সমর্থকরা। ভোটারদের মাঝেও দেখা গেছে নির্বাচনের আমেজ।

চনপাড়ার ভোটারসহ স্থানীয় বাসিন্দারা জানান- তাদের দাবী একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং ফলাফল। ভোটাররা আরো বলেন- চনপাড়ার ইতিহাসে এরকম পরিবেশে এর আগে কখনোই নির্বাচন হয়নি, নির্বাচনের তফসিল ঘোষনার কিছুদিন আগেও দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে সেরকম পরিস্থিতি যেন নির্বাচনের পরে না হয়, প্রশাসন যেন সর্বদা এরকম একটি পরিবেশ বজায় রাখার জন্য পদক্ষেপ গ্রহন করেন।

- Advertisement -

নির্বাচন নিয়ে কথা হয় মেম্বার প্রার্থী শেখ মোঃ জাহাঙ্গীর আলম এর সাথে, তিনি জানান- আগামী ১২ই জুন অনুষ্ঠিত ০৯ নং ওয়ার্ডের উপ নির্বাচনে আমি কুমির প্রতিক নিয়ে প্রতিধন্দিতা করছি, কুমির প্রতীকে পুরো ০৯ নং ওয়ার্ডে গনজোয়ার সৃষ্টি হয়েছে, সর্বস্তরের মানুষের থেকে সর্বোচ্চ ভালোবাসা ও সমর্থন পাচ্ছি, জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। শেখ মোঃ জাহাঙ্গীর আলম জানান- তিনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে চনপাড়াসহ পুরো ০৯ নং ওয়ার্ডকে একটি আধুনিক, মডেল ও স্মার্ট ওয়ার্ডে পরিনত করবেন, যেসকল রাস্তাঘাটের কাজ অসমাপ্ত আছে সেগুলো দ্রুত শেষ করবেন, এলাকার শিক্ষিত ও তরুনদের নিয়েও কাজ করার কথা ব্যক্ত করেন তিনি, নির্বাচনী ইশতেহারেও দেখা যায় আধুনিক ও যুগোপযোগী ঘোষনা।

এছাড়াও মিছিল ও গনসংযোগ করতে দেখা গেছে- রবিন, জহিরুল ইসলাম, নুর আলম মুন, জয়নাল আবেদীন, শমসের আলী, আবিদ হাসান চাঁন মিয়া, ইব্রাহীমসহ অন্যান্য প্রার্থীদের।

উল্লেখ্য যে, আগামী ১২ই জুন কায়েতপাড়া ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More